বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ০৪:২১ পিএম

আপডেট: ১৯ মার্চ ২০২৬, ০৪:২১ পিএম

আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ

লোহিত সাগর ও মধ্যপ্রাচ্যের সমুদ্রপথে জাহাজ চলাচল এবং নাবিকদের জীবন ঝুঁকির মুখে পড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)-র জরুরি অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দল বিশ্ব নৌ-বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর কূটনৈতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) লন্ডনে অনুষ্ঠিত আইএমও কাউন্সিলের ৩৬তম বিশেষ অধিবেশনে বাংলাদেশে এ কথা জানায়।

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি ও বিশ্বজুড়ে এর নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনার জন্য আইএমও এই জরুরি সভার আয়োজন করে।

লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডেপুটি হাইকমিশনার ড. নজরুল ইসলাম।

আলোচনায় ড. নজরুল ইসলাম বলেন, যুদ্ধকবলিত অঞ্চলে চলাচলকারী জাহাজে কর্মরত বাংলাদেশী নাবিকসহ বিশ্বের সকল সমুদ্রকর্মীদের নিরাপত্তা ও কল্যাণ নিয়ে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সমুদ্র আইন বিষয়ক কনভেনশন (আনক্লজ) অনুযায়ী সব ধরনের নৌযানের অবাধ ও বৈধ চলাচলের প্রতি বাংলাদেশ তার সমর্থন পুনর্ব্যক্ত করে।

অধিবেশনে প্রতিনিধি দলটি সংশ্লিষ্ট সকল পক্ষকে গঠনমূলক সংলাপ ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে চলমান এই সংকট সমাধানের আহ্বান জানায়।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.