রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

কাতার এনার্জির তেলবাহী জাহাজে ইরানের হামলা

প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ পিএম

আপডেট: ০১ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ পিএম

কাতার এনার্জির তেলবাহী জাহাজে ইরানের হামলা

কাতার এনার্জির একটি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজে থাকা ২১ জন ক্রুকে কোনো আঘাত ছাড়াই নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সকালে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, ইরান থেকে কাতার লক্ষ্য করে তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। কাতারের সশস্ত্র বাহিনী দুটি ক্ষেপণাস্ত্র মাঝপথে ধ্বংস করে দেয়। তবে তৃতীয়টি ‘কাতার এনার্জি’র ভাড়া করা একটি তেলবাহী জাহাজে আঘাত হানে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় বলেছে, ‘তেলবাহী জাহাজটি থেকে ২১ জন ক্রুকে সরিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি।’

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) আগে জানিয়েছিল যে, কাতার উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এর মধ্যে একটির আঘাতে জাহাজে আগুন ধরে যায়, যা পরে নিভিয়ে ফেলা হয়েছে। অন্য একটি অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্র জাহাজের ইঞ্জিন রুমে আটকে আছে।

কাতারের রাস লাফান শিল্প এলাকা থেকে প্রায় ১৭ নটিক্যাল মাইল (৩১ কিলোমিটার) উত্তরে জাহাজটি এই হামলার শিকার হয়।

সূত্র: দ্য গার্ডিয়ান

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.