আগামী নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচকে সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল। ঘোষিত দলে অনূর্ধ্ব-২৩ ফুটবলার রয়েছেন ১৫ জন।
২৬ সদস্যের দল থেকে বাদ পড়েছেন অ্যালিসন বেকার, এডারসন, মার্কিনিওস, কাসেমিরো, এডার মিলিতাও ও লুকাস পাকেতা। দলে নতুন মুখ পাঁচটি।
প্রথমবারের মতো ব্রাজিল জাতীয় দলে ডাক পেয়েছেন আন্দ্রে লুইজ, মারলন গোমেস, জনাথন জেসুস, অ্যালিসন সান্তানা ও অ্যালান। তবে দলে রাখা হয়েছে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, এস্তেভাও, এন্ডরিক, গ্যাব্রিয়েল মাগালহাস ও ব্রুনো গিমারায়েসে মতো তারকাদের।
সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ কার্লোস আনচেলত্তি বলেন, ‘‘২০২৭ এর আগে, সঠিক একটা লক্ষ্য খুঁজে পেতে আমাদের কাজ অব্যাহত রাখতে হবে।’’
তিনি বলেন, ‘‘আমার বিশ্বাস, ২০২৮ সালের প্রীতি ম্যাচের আগে বিশ্বকাপ বাছাইপর্বও শুরু হয়ে যাবে এবং কোপা আমেরিকা মাঠে গড়াবে, এজন্য সবকিছুর জন্য আমাদের তখন একটা গোছানো দল থাকবে। দল ঢেলে সাজানোর জন্য ২০২৭ সালকে আমাদের সর্বোচ্চ উপায়ে কাজে লাগাতে হবে।’’
আগামী ১৪ নভেম্বর জাপান এবং ১৭ নভেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। দুটি ম্যাচই হবে সিঙ্গাপুরে।
ব্রাজিল দল:
গোলরক্ষক : বেন্তো, লুকাস পেরি, পেদ্রো মরিসকো।
ডিফেন্ডার: আর্থার দিয়াজ, কার্লোস আগুস্তো, ডগলাস সান্তোস, গাব্রিয়েল মাগালায়েস, জাইর কুনিয়া, জোনাথন জেসুস, ভ্যান্ডারসন, ভিতর হেইস, ওয়েসলি।
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারায়েস, দানিলো, গাব্রিয়েল বোনতেম্পো, জোয়াও গোমেজ, আন্দ্রেই সান্তোস, মারলন গোমেজ।
ফরোয়ার্ড : আলিসন সান্তানা, অ্যালান, এস্তোভো, রাফিনিয়া, রায়ান, এন্ডরিক ও ভিনিসিয়াস জুনিয়র।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









