বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বিধানসভা নির্বাচন

৮ ঘণ্টায় ভোটগ্রহণ ছাড়াল ৮০ শতাংশ

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ পিএম

আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ০৭:০২ পিএম

৮ ঘণ্টায় ভোটগ্রহণ ছাড়াল ৮০ শতাংশ

ভারতের পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচন-২০২৬। এদিন একযোগে ১৫২টি কেন্দ্রে চলছে প্রথম দফার ভোটগ্রহণ। ৮ ঘণ্টায় সামগ্রিক ভোটগ্রহণ ৭৮ দশমিক ৭৭ শতাংশ হলেও কিছু জেলায় ৮০ শতাংশ ছাড়িয়ে গেছে।

টাইমস অব ইন্ডিয়া বলছে, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৩টা পর্যন্ত ভোটের হার নিয়ে প্রকাশিত তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে ভোটার উপস্থিতি সবচেয়ে বেশি।

এ রাজ্যে ৮ ঘণ্টায় ভোট পড়েছে ৭৮.৭৭ শতাংশ। অন্যদিকে তামিলনাডুতে ভোটের হার দাঁড়িয়েছে ৭০ শতাংশে।

ইসি সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভোটের হার ইতোমধ্যে ৮০ শতাংশ ছাড়িয়ে গেছে। এর মধ্যে সর্বোচ্চ ভোট পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলায় ৮১.৪৯ শতাংশ।

এর পরেই রয়েছে পশ্চিম মেদিনীপুর (৮১.০৭ শতাংশ), ঝাড়গ্রাম (৮১.০৪ শতাংশ) এবং বীরভূম (৮০.২২ শতাংশ)। মুর্শিদাবাদে ভোট পড়েছে ৭৯.৭২ শতাংশ।

এদিকে তুলনামূলক কিছুটা কম ভোটার উপস্থিতি লক্ষ করা গেছে দার্জিলিং ও মালদায় (৭৬.৫৪ শতাংশ ও ৭৬.২২ শতাংশ)।

অন্যদিকে সন্তোষজনক ভোট নেয়া হয়েছে তামিলনাডুতেও।

রাজ্যটির নামাক্কাল জেলায় ভোট পড়েছে সর্বোচ্চ ৭৬.৪৩ শতাংশ, করুর (৭৬.০৮ শতাংশ), সেলাম (৭৫.৭৯ শতাংশ), ইরোড (৭৫.৬১ শতাংশ) এবং তিরুপ্পুর (৭৫.৩৮ শতাংশ) জেলায়ও উচ্চ ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এ ছাড়া ধর্মপুরী (৭৪.৬৮ শতাংশ), দিন্দিগুল (৭৪.৩৫ শতাংশ), কাঞ্চিপুরম (৭২.৫১ শতাংশ), কোয়েম্বাটুর (৭১.১৬ শতাংশ), কাল্লাকুরিচি (৭১.১১ শতাংশ) ও তিরুচিরাপল্লি (৭১.০৫ শতাংশ) জেলাগুলোতেও স্থিতিশীল ভোটগ্রহণ হয়েছে।

প্রসঙ্গত, প্রথম দফার নির্বাচনে প্রায় ৩ কোটি ৬০ লাখ ভোটারের ভোটগ্রহণ আজ সকাল ৭টায় শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

জানা যায়, প্রথম দফার জন্য মোট ৪৪ হাজার ৩৭৮টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে, যার মধ্যে ৩ হাজার সহায়ক বুথ রয়েছে। এর মধ্যে ৫ হাজার ৪৪৪টি কেন্দ্র নারী পরিচালিত।

তবে এর মধ্যে প্রায় ৮ হাজারের বেশি স্পর্শকাতর বুথ এবং অতীতে সহিংসতার ঘটনা ঘটেছে এমন ২০০টির বেশি এলাকা চিহ্নিত করা হয়েছে।

 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.