ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমানের রাজধানী মাসকাট থেকে ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
রবিবার (২৬ এপ্রিল) একটি ইরানি সূত্র সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্রটি জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী আরাগচি খুব শিগগিরই ইসলামাবাদের উপকণ্ঠে নূর খান বিমানঘাঁটিতে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
সূত্রটি আরও জানিয়েছে, পাকিস্তানে স্বল্প সময়ের জন্য বিরতি নেওয়ার পর, আরাগচি রাশিয়া সফরে যাবেন।
এর আগে আরাগচির নেতৃত্বে ইরানের একটি প্রতিনিধিদল গতকাল পাকিস্তান সফর করে। প্রতিনিধিদলটি পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সঙ্গে পৃথক বৈঠক শেষে ওমানের উদ্দেশ্যে ইসলামাবাদ ছেড়েছিলেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দ্বিতীয় দফা আলোচনার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তানসহ কয়েকটি দেশ।
সূত্র: আল–জাজিরা


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









