মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরে চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকের আলোচনায় যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালির বন্ধ থাকার প্রসঙ্গ সর্বোচ্চ গুরুত্ব পাবে।
শনিবার (২ মে) জাতিসংঘে নিযুক্ত চীনের দূত ফু কং এসব কথা জানিয়েছেন।
চীনের দূত ফু কং বলেন, ‘‘যুদ্ধবিরতি বজায় রাখা এবং হরমুজ প্রণালি পুনরায় খোলার প্রসঙ্গ আলোচনায় ‘জরুরি’ অগ্রাধিকার হবে।’’
তিনি আরও বলেন, ‘‘যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন বেইজিং সফরের সময় প্রণালিটি বন্ধ থাকে, তবে এই বিষয়টি আলোচনার উপরের দিকে থাকবে।’’
ট্রাম্প ১৪ মে দুই দিনের সফরে বেইজিংয়ে পৌঁছার কথা। সফরে তিনি চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করবেন।
সূত্র: আল–জাজিরা


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









