রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট বর্তমানে কাজ করছে।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৫টা ৩৮ মিনিটে শুরু হওয়া আগুনের তীব্রতায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানিয়েছেন, বুধবার বিকেলে উত্তরার ১১ নম্বর সেক্টরের ওই কাঁচাবাজারে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণের কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









