প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন। সরকার গঠনের পর এই প্রথম শরিকদের নিয়ে আনুষ্ঠানিক বৈঠক করছেন তিনি।
সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ৭টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে। এছাড়া নির্বাচনের আগে জাতীয় সরকার গঠনের বিষয়ে বিএনপির দেওয়া প্রতিশ্রুতি এবং তা বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় হতে পারে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিক দলগুলোর মধ্যে আসন বণ্টন নিয়ে যে অসন্তোষ রয়েছে, সেটিও আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। একই সঙ্গে যুগপৎ আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ভবিষ্যৎ করণীয় নিয়েও নেতারা মতামত বিনিময় করছেন বলে জানা গেছে।
বৈঠকে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন জোট ও রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









