ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নতুন দায়িত্বে বহাল থাকতে বলা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, নতুন পদায়ন অবিলম্বে কার্যকর হবে।
অফিস আদেশ অনুযায়ী, গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সেকেন্ড ইন কমান্ড/টুআইসি) মো. আল আমিন হোসাইনকে একই বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বাড্ডা জোন) করা হয়েছে। তিনি ৩০তম বিসিএসের কর্মকর্তা।
প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মেইনটেন্যান্স) এহসানুল কামরান তানভীরকে ট্রাফিক-লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-লালবাগ) পদে বদলি করা হয়েছে। তিনি ৩৫তম বিসিএসের কর্মকর্তা।
ডিএমপির সহকারী পুলিশ কমিশনার জিয়াউল হক শাহকে তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-মোহাম্মদপুর) পদে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ৩৭তম বিসিএসের কর্মকর্তা।
সহকারী পুলিশ কমিশনার রাকিবুল হাসান সাকিবকে উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-উত্তরা-পূর্ব) পদে পদায়ন করা হয়েছে। তিনি ৪১তম বিসিএসের কর্মকর্তা।
এ ছাড়া ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. সাইফুল্লাহকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম-উত্তর বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ওয়েব বেজড ক্রাইম ইনভেস্টিগেশন) পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-উত্তরা পূর্ব) মো. হাবিবুর রহমানকে অপারেশনস বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার-৩) পদে বদলি করা হয়েছে।
পিওএম বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পিওএম-পূর্ব) শাহিবুল ইসলামকে লজিস্টিকস বিভাগের সহকারী পুলিশ কমিশনার (অস্ত্রাগার) পদে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, গত ৬ আগস্টের অফিস আদেশে মো. তানিয়া সুলতানাকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-তেজগাঁও) পদে বদলির যে আদেশ দেওয়া হয়েছিল, সেটি বাতিল করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









