ব্যক্তিগত সফর শেষে মালয়েশিয়া থেকে সপরিবারে দেশে ফিরেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদ সচিবালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, চিফ হুইপ ও তাঁর পরিবারের সদস্যরা মালয়েশিয়ান এয়ারলাইন্সের ‘এমএইচ-১৩৬’ নম্বর ফ্লাইটে করে ২৬ সেপ্টেম্বর (শনিবার) রাত ১২টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেন।
এর আগে গত ২১ সেপ্টেম্বর ব্যক্তিগত ও পারিবারিক সফরে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। নির্ধারিত সফর শেষে তিনি সুস্থ ও সপরিবারে পুনরায় দেশে প্রত্যাবর্তন করলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









