ত্রয়োদশ সংসদের নির্বাচিত এমপি-মন্ত্রীদের শপথ নেওয়ার পরদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম বৈঠক করেছে মন্ত্রিসভা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সচিবালয়ের এক নম্বর ভবনে এই বৈঠক হয়। মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী সচিবদের সঙ্গেও বৈঠক করবেন।
প্রধানমন্ত্রী ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠকে যোগ দেন। নিজ নিজ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে তারা সচিবালয়ের এক নম্বর ভবনে পৌঁছান।
বিএনপির নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৫০ জন সদস্য মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব করছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









