রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

চাকরি ফেরত পাবেন ৬৫০ এসআই ও সার্জেন্ট : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০২ পিএম

আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০২ পিএম

চাকরি ফেরত পাবেন ৬৫০ এসআই ও সার্জেন্ট : স্বরাষ্ট্রমন্ত্রী

২০০৬ সালে দলীয় নিয়োগের অভিযোগে চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরও চাকরিচ্যুত হওয়া পুলিশের প্রায় সাড়ে ৬০০ জন এসআই ও সার্জেন্ট চাকরি ফেরত পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নিয়োগ বাতিল হওয়া কর্মকর্তাদের ফাইল প্রধান উপদেষ্টার দপ্তরে দীর্ঘদিন ধরে ঝুলে ছিল, তবে চূড়ান্ত অনুমোদন হয়নি।

তিনি আরও জানান, আদালতের রায়ের ভিত্তিতেই তাদের চাকরিতে পুনর্বহালের বিষয়টি প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হয়েছিল। অনুমোদন না হওয়ার কারণ জানা না থাকলেও তারা অবশ্যই ন্যায়বিচার পাবেন এবং চাকরিতে ফিরতে পারবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, জনআকাঙ্ক্ষা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী পরিচালনাই সরকারের প্রধান লক্ষ্য।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.