সৌদি আরবে ২০২৬ সালের হজ মৌসুমে ৩৪০ জন বাংলাদেশি হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের কথা উল্লেখ করে আটকে রাখা ৩০ লাখ ৯১ হাজার ২৪৩ সৌদি রিয়াল ফেরত পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১০ কোটি ২৩ লাখ টাকা।
রবিবার (১ নভেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। হজযাত্রীদের বিমা-বহির্ভূত চিকিৎসা ব্যয়ের অর্থ সৌদি সরকার ফেরত দেওয়ার বিষয়ে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
ধর্মমন্ত্রী বলেন, ফেরত পাওয়া এ অর্থ সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলোকে দেওয়া হবে। হজযাত্রীদের আর্থিক স্বার্থ রক্ষা এবং দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য সাফল্য।
তিনি আরও বলেন, পূর্ববর্তী হজ মৌসুমগুলোতে এ ধরনের অর্থ ফেরত পাওয়ার কোনো নজির ছিল না।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









