বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শনিবার ঈদুল ফিতর উদযাপিত হবে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যার পর জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানান চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
ইসলামিক ফাউন্ডেশন বলছে, বাংলাদেশের কোনো জেলা থেকে চাঁদ দেখার খবর আসেনি। ফলে শুক্রবার ৩০ রোজা পূর্ণ হবে। শাওয়াল মাস গণনা শুরু হবে শনিবার থেকে।
হিজরি সালের রমজানে এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিনে ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সাধারণত বাংলাদেশের এক দিন আগে চাঁদ দেখা যায়। এবার সৌদি আরবে ঈদুল ফিতর হবে শুক্রবার।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









