শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বন্ধ হওয়া সব শিল্পকারখানা চালু হবে: অর্থমন্ত্রী

প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ পিএম

আপডেট: ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ পিএম

বন্ধ হওয়া সব শিল্পকারখানা চালু হবে: অর্থমন্ত্রী

দেশের অর্থনৈতিক স্থবিরতা কাটাতে এবং উৎপাদনমুখী পরিবেশ ফিরিয়ে আনতে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হওয়া দেশের সব শিল্পকারখানা চালু হবে জানিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘৫ আগস্টের পর যেসব শিল্পকারখানা বন্ধ হয়েছে, তা চালু করা হবে।’

শনিবার (৪ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানিয়েছেন।

অর্থমন্ত্রী বলেন, ‘জ্বালানি সংকটের কারণে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সব দেশেই অর্থনীতির ওপর চাপ সৃষ্টি হয়েছে। তা মোকাবিলায় উন্নয়ন বাজেটে এআইআইবি সহায়তার আশ্বাস দিয়েছে। এ ছাড়া পরিবেশজনিত যেসব প্রকল্প দেশে চলমান আছে, সেগুলোতে আর্থিক সহায়তা করবে সংস্থাটি।’

অন্যদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা কাউন্সিলের প্রথম বৈঠকের বিষয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘ব্যবসায়ীরা নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন। নবায়নযোগ্য জ্বালানি বা সৌরবিদ্যুৎ ব্যবহারে উদ্যোক্তাদের সরকারি সহায়তার কথা বলেছেন তারা।’

তিনি বলেন, ‘চলমান ইরান যুদ্ধ পরিস্থিতিতে তৈরি হওয়া জ্বালানি সংকটে দেশের অর্থনীতির ওপর চাপ তৈরি হয়েছে। ব্যবসায়ীরা বিদেশি ভ্রমণকারীদের জন্য ই-ভিসা চালুর দাবি জানিয়েছেন। বিমানবন্দরের ঝামেলা ছাড়াই বিদেশি বিনিয়োগকারীরা সহজে যাতে বাংলাদেশে আসতে পারেন, তার ব্যবস্থা নেওয়া।’

তিনি আরও বলেন, ‘ব্যাংকঋণের সুদহার কমানো, এনবিআর সংস্কার এবং নির্দিষ্ট ব্যবসায়ীদের ওপর করের বোঝা না চাপিয়ে করের আওতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন ব্যবসায়ীরা।’

মাঝারি উদ্যোক্তাদের রপ্তানিতে উৎসাহিত করতে লাইসেন্স প্রাপ্তি সহজীকরণ এবং আমদানি-রপ্তানি ও বাণিজ্যের গতি আনতে গভীর সমুদ্রবন্দর চালুর আহ্বান জানিয়েছেন তারা।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.