শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

সংশোধিত বাজেটে ব্যয় কমানোর নির্দেশ

প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পিএম

আপডেট: ০৬ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পিএম

সংশোধিত বাজেটে ব্যয় কমানোর নির্দেশ

চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট প্রণয়নের ক্ষেত্রেও ব্যয় সংকোচন নীতি নিয়েছে সরকার। এজন্য বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরকে সাশ্রয়ে নেওয়া পদক্ষেপ অনুসরণ করেই চলতি অর্থবছরের সংশোধিত বাজেট প্রণয়ন করতে বলেছে অর্থ মন্ত্রণালয়। 

গতকাল রবিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, বাজেট অনুবিভাগ-১ থেকে উপসচিব মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত চলতি অর্থবছরের সংশোধিত বাজেট প্রণয়নে পরিপত্র জারি করে এ নির্দেশনা দিয়েছে। 

পরিপত্রে বলা হয়, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও যুদ্ধের ফলে উদ্ভ‍ূত বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় ২০২৫-২৬ অর্থবছরে সব সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ, পাবলিক সেক্টর কর্পোরেশন এবং রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের সংশোধিত বাজেটে কতিপয় খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয়ে সরকার নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে- এই আদেশ জারির তারিখ থেকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের অবশিষ্ট সময়ে সংশোধিত বাজেটের আওতায় বরাদ্দ ব্যয় করা যাবে। 

এগুলো হলো- আপ্যায়ন ব্যয় খাতে অব্যয়িত অর্থের সর্বোচ্চ ৫০ শতাংশ ব্যয় করা যাবে; মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর কর্তৃক পরিচালিত অভ্যন্তরীণ প্রশিক্ষণ খাতে অব্যয়িত অর্থের সর্বোচ্চ ৫০ শতাংশ ব্যয় করা যাবে। তবে বিভিন্ন সরকারি প্রশিক্ষণ ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত প্রশিক্ষণসমূহ এর আওতা বহির্ভূত থাকবে; সরকারি অর্থায়নে সব ধরনের বৈদেশিক প্রশিক্ষণ/সেমিনার/সিম্পোজিয়াম/ওয়ার্কশপে অংশগ্রহণ বন্ধ থাকবে; বিদ্যুৎ, পেট্রোল, অয়েল ও লুব্রিকেন্ট', গ্যাস ও জ্বালানি ও ভ্রমণ ব্যয় খাতে অবশিষ্ট অর্থের সর্বোচ্চ ৭০ শতাংশ ব্যয় করা যাবে। এর অতিরিক্ত ব্যয় করলে ভবিষ্যতে কোনো বকেয়া দাবি করা যাবে না।

সেমিনার/কনফারেন্স ব্যয় খাতে অবশিষ্ট অর্থের সর্বোচ্চ ৮০ শতাংশ ব্যয় করা যাবে। সব ধরনের সভা/সেমিনার/কনফারেন্স/সিম্পোজিয়াম/ওয়ার্কশপের আপ্যায়ন ব্যয়ে ৫০ শতাংশ ব্যয় করা যাবে;  সব ধরনের যানবাহন ক্রয় মোটরযান, জলযান, আকাশযান খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয় বন্ধ থাকবে; আবাসিক/অনাবাসিক/অন্যান্য ভবন স্থাপনা খাতে অবশিষ্ট অর্থের ৫০ শতাংশ ব্যয় করা যাবে। 

চলমান নির্মাণকাজ ন্যূনতম ৭০ শতাংশ সম্পন্ন হয়ে থাকলে অর্থ বিভাগের অনুমোদনক্রমে ব্যয় নির্বাহ করা যাবে; অভ্যন্তরীণ শোভাবর্ধন এবং অভ্যন্তরীণ শোভাবর্ধন উভয় খাতে অব্যয়িত অর্থের সর্বোচ্চ ৫০ শতাংশ ব্যয় করা যাবে; কম্পিউটার ও আনুষঙ্গিক খাতে ব্যয় বন্ধ থাকবে; পরিচালন বাজেটের আওতায় ভূমি অধিগ্রহণ খাতে ব্যয় বন্ধ থাকবে। 

তবে উন্নয়ন বাজেটের ক্ষেত্রে অধিগ্রহণ কার্যক্রমের সব আনুষ্ঠানিকতা প্রতিপালনপূর্বক অর্থ বিভাগের পূর্বানুমোদন গ্রহণ সাপেক্ষে ব্যয় করা যাবে; এবং সরকারি কর্মচারীদের গাড়ি ক্রয়ে সুদমুক্ত বিশেষ অগ্রিম (৭২১৫১০৩-সুদমুক্ত ঋণ) প্রদান বন্ধ থাকবে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.