দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিএনপি।
শনিবার (১৮ জুলাই) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে কী ধরনের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে শোকজ করা হয়েছে, তা বিস্তারিতভাবে জানানো হয়নি।
দলের একজন সংসদ সদস্যকে শোকজ করার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। এর আগে ফখর উদ্দিন বাচ্চুর বিরুদ্ধে স্থানীয় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশিত হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হন ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। তিনি ১ লাখ ১০ হাজার ২১৪ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম পেয়েছিলেন ৬৫ হাজার ৫৯১ ভোট।
নির্বাচনে ৪৪ হাজার ৬২৩ ভোটের ব্যবধানে জয় পান ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









