দেশের স্মার্টফোন বাজারে নতুন ফ্ল্যাগশিপ মডেল ভিভো ভি৮০ উন্মোচন করেছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। ১৫ নভেম্বর থেকে দেশের সব অনুমোদিত ভিভো শোরুমে পাওয়া যাচ্ছে স্মার্টফোনটি। উন্নত ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স ও আধুনিক ডিজাইনের পাশাপাশি ক্রেতাদের জন্য থাকছে আকর্ষণীয় উপহার ও বিশেষ সুবিধা।
ভিভো ভি৮০-এর অন্যতম আকর্ষণ এর ক্যামেরা প্রযুক্তি। পেশাদার মানের পোর্ট্রেট ছবি তোলার জন্য এতে যুক্ত করা হয়েছে ৫০ মেগাপিক্সেলের জাইস সুপার টেলিফটো ক্যামেরা। এতে রয়েছে ৮৫ ও ১০০ মিলিমিটারের ফোকাল অপশন। এ ছাড়া গ্রুপ ছবি তোলার জন্য রয়েছে ৯২ ডিগ্রি ওয়াইড ফ্রেমের ৫০ মেগাপিক্সেলের জাইস গ্রুপ পোর্ট্রেট ক্যামেরা। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সৃজনশীল ইফেক্ট এবং প্রতি সেকেন্ডে ৬০ ফ্রেমে ফোরকে ভিডিও ধারণের সুবিধাও থাকছে।
স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে অরিজিনওএস ৭। দৈনন্দিন কাজ সহজ করতে এতে যুক্ত হয়েছে ‘ক্যাপচার টু নোট’ ও ‘এআই রেকর্ডার’-এর মতো স্মার্ট সুবিধা। ক্যাপচার টু নোটের মাধ্যমে হোয়াইটবোর্ড বা স্লাইডের ছবি সম্পাদনাযোগ্য নথিতে রূপান্তর করা যায়। অন্যদিকে, এআই রেকর্ডার সভা বা আলোচনার অডিও থেকে প্রয়োজনীয় নোট ও সারসংক্ষেপ তৈরি করতে পারে।
মাল্টিটাস্কিংয়ের সুবিধার জন্য ফোনটিতে রয়েছে ৮ জিবি ও ১৬ জিবি এক্সটেন্ডেড র্যাম। দীর্ঘমেয়াদি ব্যবহার নিশ্চিত করতে ভিভো দিচ্ছে ছয় বছরের স্মুথ এক্সপেরিয়েন্স গ্যারান্টি এবং ছয় বছরের বর্ধিত নিরাপত্তা হালনাগাদ সুবিধা।
ব্যাটারি সক্ষমতার দিক থেকেও ভিভো ভি৮০-তে রয়েছে বিশেষ সংযোজন। এতে ব্যবহার করা হয়েছে ৭২০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্লু-ভোল্ট ব্যাটারি এবং ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তি। ফলে দ্রুত চার্জের পাশাপাশি দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা পাবেন গ্রাহকরা। এ ছাড়া ১.৫কে রেজল্যুশনের ১৪৪ হার্টজ আই প্রোটেকশন ডিসপ্লে এবং নিরাপদে ফোন আনলক করার জন্য থ্রিডি আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত করা হয়েছে।
ডিজাইনের ক্ষেত্রে ভিভো ভি৮০-তে রয়েছে তিনটি রঙের বিকল্প—রাইজ অরেঞ্জ, ভিশন গ্রিন ও প্রাইম গ্রে। এর মধ্যে রাইজ অরেঞ্জ রঙটি বিশেষভাবে নজর কাড়বে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ফ্লোটিং ক্যামেরা মডিউল, ওয়ান-পিস কোল্ড-কার্ভড গ্লাস এবং অ্যারোস্পেস-গ্রেড মেটাল ফ্রেম ফোনটিতে প্রিমিয়াম নকশার সংযোজন ঘটিয়েছে।
ক্রেতাদের জন্য বিশেষ অফারও ঘোষণা করেছে ভিভো। স্মার্টফোনটি কিনলে বিনামূল্যে স্মার্টওয়াচ, এক বছরের ডিসপ্লে ইনস্যুরেন্স এবং ১০০ জিবি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজ সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি ক্রেতাদের সুবিধার্থে সর্বোচ্চ ১২ মাসের শূন্য শতাংশ কিস্তিতে ফোনটি কেনার সুযোগ থাকছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, উন্নত ক্যামেরা, দীর্ঘস্থায়ী ব্যাটারি, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ও আকর্ষণীয় উপহারের সমন্বয়ে ভিভো ভি৮০ দেশের স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








