বুধবার, ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সবার চোখ সিলেটে

অপেক্ষা এক রোমাঞ্চকর শেষের

প্রকাশিত: ২০ মে ২০২৬, ১০:২৫ এএম

আপডেট: ২০ মে ২০২৬, ১০:২৫ এএম

অপেক্ষা এক রোমাঞ্চকর শেষের

চতুর্থ দিন শেষ বেলায় তাইজুল ইসলামের দুই উইকেটে এখনও সিলেট টেস্টে চালকের আসনে আছে বাংলাদেশ। মোমেন্টাম ধরে রেখে পঞ্চম ও শেষ দিন প্রথম সেশনে জয় তুলে নিতে চায় নাজমুল হোসেন শান্তর দল।  

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার ৭ উইকেটে ৩১৬ রান নিয়ে খেলা শুরু করবে পাকিস্তান। বিশ্ব রেকর্ড গড়ে জয় পেতে সফরকারীদের চাই আরও ১২১ রান। টানা দুটি টেস্ট সিরিজে সিরিজে পাকিস্তানকে অলআউট করতে বাংলাদেশের চাই শেষ তিন উইকেট। 

রাত থেকে সকাল পর্যন্ত টানা বৃষ্টি ছিল সকালে। এই মুহূর্তে বৃষ্টি নেই। সরানো হচ্ছে কাভার। নতুন করে বৃষ্টি না হলে খেলা শুরু হবে নির্ধারিত সময়ের পনের মিনিট পর, সকাল সোয়া দশটায়। 

১৩৪ বলে আট চারে ৭৫ রানে ব‍্যাট করছেন কিপার-ব‍্যাটসম‍্যান মোহাম্মদ রিজওয়ান। ৯ বলে দুই চারে আট রানে খেলছেন সাজিদ খান। 

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ২৭৮

পাকিস্তান ১ম ইনিংস: ২৩২

বাংলাদেশ ২য় ইনিংস: ৩৯০ 

পাকিস্তান ২য় ইনিংস: (লক্ষ‍্য ৪৩৭) ৮৬ ওভারে ৩১৬/৭ (আজান ২১, ফাজাল ৬, মাসুদ ৭১, বাবর ৪৭, শাকিল ৬, সালমান ৭১, রিজওয়ান ৭৫*, হাসান ০, সাজিদ ৮*; তাসকিন ৯-১-৪১-০, শরিফুল ১১-৩-২৯-০, নাহিদ ১৪-২-৫৮-২, মিরাজ ২০-১-৬২-১, তাইজুল ৩১-৩-১১৩-৪, মুমিনুল ১-০-৩-০)

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.