অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডের আগে বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেছে। নতুন করে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে শেখ মেহেদী হাসানকে।
শনিবার (১৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
এদিকে দলের সঙ্গে থাকলেও মেহেদী হাসান মিরাজের খেলা এখনো নিশ্চিত নয়। তার ফিটনেস নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। বিসিবি জানিয়েছে, আগামীকাল চূড়ান্ত পরীক্ষার পরই বোঝা যাবে তিনি ম্যাচ খেলতে পারবেন কি না।
ইতোমধ্যে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে নিয়েছে বাংলাদেশ। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জয়ও নিশ্চিত করেছে টাইগাররা। তাই ১৪ জুন মিরপুরে অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় ওয়ানডে এখন শুধুই ব্যবধান বাড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামার ম্যাচ। খেলা শুরু হবে সকাল ১১টায়।
বাংলাদেশের স্কোয়াড (তৃতীয় ওয়ানডে):
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা, শেখ মেহেদী হাসান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









