শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ক্রিকেটারদের নিয়ে শুরু হচ্ছে কন্ডিশনিং ক্যাম্প

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬, ০৩:৪৭ পিএম

আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬, ০৩:৫০ পিএম

ক্রিকেটারদের নিয়ে শুরু হচ্ছে কন্ডিশনিং ক্যাম্প

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করার পর এবার ক্রিকেটারদের ফিটনেস ধরে রাখতে কন্ডিশনিং ক্যাম্প শুরুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে আগামী ১ ফেব্রুয়ারি থেকে জাতীয় দলে থাকা এবং পুলে থাকা ক্রিকেটারদের নিয়ে শুরু হবে কন্ডিশনিং ক্যাম্প। যা চলবে সপ্তাহখানেক ধরে। জাতীয় নির্বাচন শেষে হয়তো মাঠে গড়াতে পারে বাকি টুর্নামেন্ট।

বিশ্বকাপে বাংলাদেশ দল খেলছে না তাই বেশ কিছু ক্রিকেটার নিজ শহরে অবস্থান করছেন, পরিবারের সাথে ছুটি কাটাচ্ছেন। আগামী মাসে রয়েছে বিসিএল। তার আগে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য আরো একটি টুর্নামেন্ট আয়োজনের চেষ্টার কথা জানা গিয়েছিল।

অন্যদিকে, বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার ব্যাপারে বাংলাদেশ অনড় অবস্থানে থাকার ঘোষণা দিয়ে আসছিল শুরু থেকেই। পরে আইসিসি বোর্ড মিটিং করে বাংলাদেশকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিল চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য। এরপরে বাংলাদেশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় ভারতে কোনোভাবেই খেলবে না টাইগাররা।

যদিও আইসিসি বাংলাদেশের সে আবেদনে সাড়া দেয়নি। তারা আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিল গত (শনিবার) সন্ধ্যায়। বলেছে, বাংলাদেশকে সরিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.