রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

টি-টোয়েন্টি বিশ্বকাপ

প্রথম দিনেই হ্যাটট্রিক শেফার্ডের

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৯ পিএম

আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৯ পিএম

প্রথম দিনেই হ্যাটট্রিক শেফার্ডের

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী দিনেই নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং অলরাউন্ডার রোমারিও শেফার্ড হ্যাটট্রিক করেছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে কলকাতার ইডেন গার্ডেন্সে স্কটিশদের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় ইনিংসের ১৭তম ওভারে এই কীর্তি গড়েন তিনি। ২০২৬ বিশ্বকাপের এটি প্রথম হ্যাটট্রিক।

রোমাঞ্চকর ম্যাচের পাশাপাশি আসরের প্রথম দিনেই হ্যাটট্রিক দেখলেন ক্রিকেট ভক্তরা। ১৭তম ওভারের দ্বিতীয় বলে ওয়াইড ইয়র্কারে ক্যাচ দিয়েছেন ম্যাট ক্রস। পরের বলে ছক্কা মারতে গিয়ে ডিপ মিড উইকেটে ধরা পড়েন মাইকেল লিস্ক। পরের বলে ওলিভার ডেভিডসনকে বোল্ড করে হ্যাটট্রিক পূরণ করেন শেফার্ড।

হ্যাটট্রিক করার পর একটি ডট বল করে ওভারের শেষ বলে আবারো উইকেট তুলে নেন শেফার্ড। পাঁচ বলে চার উইকেট নেওয়ার মধ্য দিয়ে পূর্ণ হয় শেফার্ডের ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট। ক্যারিয়ার সেরা বোলিংয়ে সব মিলিয়ে ২০ রানে ৫ উইকেট নেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটি দশম হ্যাটট্রিক। ৯ জন বোলার মিলে করেছেন এই ১০টি হ্যাটট্রিক। প্যাট কামিন্স একাই দুইবার গড়েছেন এমন কীর্তি।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.