থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হতে যাওয়া রাইজিং স্টার নারী এশিয়া কাপ টুর্নামেন্টের জন্য ফাহিমা খাতুনকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে টুর্নামেন্টটি।
ফাহিমা ছাড়াও জাতীয় দলে খেলা বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছে এই দলে। নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সে 'বি' গ্রুপে রয়েছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও থাইল্যান্ড।
বাংলাদেশের প্রথম ম্যাচ ১৪ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে। ১৬ ফেব্রুয়ারি স্বাগতিক থাইল্যান্ডের সঙ্গে খেলবে বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া।
বাংলাদেশ নারী রাইজিং স্টার্স-
ফাহিমা খাতুন (অধিনায়ক), শামীমা সুলতানা, ইশমা তানজিম, রুবাইয়া হায়দার ঝিলিক, জান্নাতুল ফেরদৌস সুমনা, শরিফা খাতুন, শারমিন সুলতানা, ফারিহা ইসলাম, সাদিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, সানজিদা আক্তার মেঘলা, তাজ নেহার, লতা মণ্ডল এবং ফাতেমা জাহান।
স্ট্যান্ডবাই- দিশা বিশ্বাস, মিষ্টি রানী সাহা, হালিমাতুল সাদিয়া এবং হাবিবা ইসলাম পিংকি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









