বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

স্টোকসের মুখে বলের আঘাত, অস্ত্রোপচার সফল

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৮ পিএম

আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৮ পিএম

স্টোকসের মুখে বলের আঘাত, অস্ত্রোপচার সফল

মুখে বলের আঘাত পাওয়ার ঘটনায় সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে ইংল্যান্ড ক্রিকেটার বেন স্টোকসের। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডার।

গত সপ্তাহে ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেন স্টোকস, যেখানে তার চোখ ফুলে নীলচে হয়ে আছে, গাল ও ঠোঁটে ছিল ক্ষতের চিহ্ন, আর নাকে ব্যান্ডেজ দেওয়া। ছবির ক্যাপশনে রসিকতা করে লিখেছিলেন, ‘ক্রিকেট বলটার অবস্থা দেখলে অবাক হতেন,’ সঙ্গে ছিল হাসির ইমোজি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) হাসপাতাল থেকে আরেকটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘দেখে হয়তো মনে হচ্ছে না, কিন্তু অস্ত্রোপচার সফল হয়েছে।’

সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে অ্যাশেজ সিরিজে ৪-১ ব্যবধানে হার নিয়ে দেশে ফিরেছে ইংল্যান্ড। সেই ব্যর্থ সফরের পরই চোটে পড়েন স্টোকস। যদিও তিনি স্পষ্ট করেছেন, টেস্ট দলের নেতৃত্ব চালিয়ে যেতে চান, তবু তার অধিনায়কত্ব নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বর্তমানে দল নিয়ে পর্যালোচনা চালাচ্ছে।
সাদা বলের ক্রিকেট থেকে ইতোমধ্যেই বাইরে আছেন স্টোকস। ভারত ও শ্রীলঙ্কায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনি নেই।

অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠলে কাউন্টি চ্যাম্পিয়নশিপের শুরুতে ডারহামের হয়ে মাঠে নামতে পারেন তিনি।

এরপর ৪ জুন লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ শুরু করবে ইংল্যান্ড।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.