রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ল টাইগ্রেসরা

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৬ পিএম

আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৬ পিএম

এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ল টাইগ্রেসরা

থাইল্যান্ডের ব্যাংককে নারী এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টের পর্দা উঠছে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি)। শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে দেশ ছাড়ল বাংলাদেশের মেয়েরা। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে দলের খেলোয়াড় ও কেচিং স্টাফের সদস্যরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন। 

দেশ ছাড়ার আগে দলের এক কর্মকর্তা জানিয়েছেন, এ টুর্নামেন্টেও বড় স্বপ্ন দেখছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন হওয়ার চিন্তা থেকে স্কোয়াডও ঘোষণা করা হয়েছে। যেখানে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন ফাহিমা খাতুন। 

ওই কর্মকর্তা বলেন, অবশ্যই বড় স্বপ্ন এ টুর্নামেন্ট ঘিরে। সে হিসাব করেই আমরা দলকে সাজিয়েছে। ভালো ফর্মে যারা তাদেরকে রেখেছি। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য অবশ্যই, যদিও লড়াই হবে অনেক, সহজ হবে না।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে দারুণ পারফরম্যান্স করেছেন সাদিয়া আক্তার। আর তাতেই সুযোগ মিলেছে রাইজিং স্টার্সের দলে। সবশেষ নারী ওয়ানডে বিশ্বকাপে জায়গা হয়নি সুমনার। তবে জাতীয় দলে ফেরার সুযোগ হিসেবে ‘এ’ দলে ডাক পেয়েছেন এ ক্রিকেটার। 
 
নারী এশিয়া রাইজিং স্টার্সে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও থাইল্যান্ড। ‘এ’ গ্রুপে ভারত-পাকিস্তানের সঙ্গে আছে নেপাল ও সংযুক্ত আরব আমিরাত। টুর্নামেন্ট শুরুর পরদিন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। আর ১৬ ফেব্রুয়ারি স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে খেলবে লাল-সবুজের মেয়েরা। ১৮ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে খেলা। আর ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল। 
  
এশিয়া কাপ রাইজিং স্টার্সের জন্য বাংলাদেশ দল: ফাহিমা খাতুন (অধিনায়ক), শামীমা সুলতানা, ইশমা তানজিম, রুবাইয়া হায়দার ঝিলিক, জান্নাতুল ফেরদৌস সুমনা, শরিফা খাতুন, শারমিন সুলতানা, ফারিহা ইসলাম, সাদিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, সানজিদা আক্তার মেঘলা, তাজ নেহার, লতা মণ্ডল ও ফাতেমা জাহান। স্ট্যান্ডবাই: দিশা বিশ্বাস, মিষ্টি রানী সাহা, হালিমাতুল সাদিয়া ও হাবিবা ইসলাম পিংকি।

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.