ভারতের গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে রেকর্ড রান তাড়ার অভিযান শুরু করেছে ভারত।
৪০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১১ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ৯৮ রান তুলেছে দলটি। ক্রিজে আছেন রোহিত শর্মা ও অধিনায়ক শুবমান গিল। হিটম্যান ৪ ছয় ও ৬ চারে ৩৪ বলে ৫৫ রানে এবং গিল ৩০ বলে ৩৯ রানে ব্যাট করছেন।
এর আগে জন ক্যাম্পবেল, শাই হোপ ও আমির জাঙ্গু সেঞ্চুরি করলে ৫০ ওভারে ৭ উইকেটে ৪০৫ রানের বিশাল সংগ্রহ গড়ে ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে ভারত অধিনায়ক শুবমান গিল বোলিং বেছে নেন।
ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ক্যাম্পবেল ৬৫ বলে ৫ ছয় ও ৯ চারে সেঞ্চুরি করেন। ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের কোনো ব্যাটারের এটি দ্রুততম ওয়ানডে সেঞ্চুরি। অধিনায়ক হোপ ৯৪ বলে ৩ ছয় ও ৮ চারের বিনিময়ে ১০৪ রান করেন। জাঙ্গু মাত্র ৭০ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ৭৭ বলে ৩টি ছয় ও ১৩টি চারে ১১৪ রান করেন।
ভারতের হয়ে গুরনূর ব্রার, কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা দুটি করে উইকেট নেন। এই ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারে ২০০ উইকেট পূর্ণ করেছেন কুলদীপ।
সূত্র: এনডিটিভি


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









