সাত বছর পর ত্রিদেশীয় সিরিজে খেলছে বাংলাদেশ। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। তবে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুতেই বাংলাদেশি পেসার তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি জিম্বাবুয়ের ব্যাটাররা।
শনিবার (১৭ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করছে জিম্বাবুয়ে দল।
ইনিংসের প্রথম ওভারে কোনো রান খরচ না করেই জিম্বাবুয়ের ওপেনার ব্রেইন বেনেটকে ফেরান তাসকিন। তার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন জিম্বাবুয়ের ওপেনার। ইনিংসের পঞ্চম ওভারে আরও একটি উইকেট তাসকিনের। প্রথম বলে এলবিডব্লুর শিকার হয়েছেন বেন কারেন।
এরপর তাসকিন তার ব্যক্তিগত চতুর্থ ওভারে তাফাদজা সিগার উইকেট তুলে নেন। তিনি উইকেটকিপার নুরুলের হাতে ক্যাচ দিয়ে সাজ ফেরেন।
তাসকিন আহমেদ ৫ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন।
সর্বশেষ ৯ ওভারে ২৮ রানে ৩টি উইকেট হারিয়ে ব্যাট করছে জিম্বাবুয়ে।
বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয় (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ নুরুল হাসান(উইকেটরক্ষক), রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ: ব্রায়ান বেনেট, বেন কারান, তাফাদজওয়া টিসিগা, ব্রেন্ডন টেইলর (উইকেটরক্ষক), ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, ব্র্যাড ইভান্স, ওয়েলিংটন মাসাকাদজা, নিউম্যান নিয়ামহুরি এবং ব্লেসিং মুজারাবানি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









