আগের ম্যাচে ভালো শুরুটা বড় করতে পারেননি তাওহিদ হৃদয়। এবার বিপর্যয়ের মধ্যে দলকে টানছেন তিনি। দারুণ ব্যাটিংয়ে করেছেন ক্যারিয়িরের প্রথম সেঞ্চুরি, ১৭১ বলে।
আগের দিন সাবধানী ছিলেন হৃদয়। তৃতীয় দিন সাবলীল গতিতে এগিয়ে যাচ্ছেন তিনি।
১০৯ বলে পঞ্চাশ ছুঁয়েছিলেন হৃদয়, পরের পঞ্চাশ এলো ৬১ বলে।
রোস্টন চেইসের ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে মাইলফলক স্পর্শ করেন হৃদয়। পরের পাঁচটি বল ডট খেলেন তাইজুল ইসলাম। লাঞ্চে যায় দুই দল।
প্রথম সেশনে ২৯ ওভারে ১১৭ রান যোগ করেছে বাংলাদেশ, হারিয়েছে চার উইকেট। এর তিনটিই নিয়েছেন জোমেল ওয়ারিক্যান।
লাঞ্চে যাওয়ার সময় বাংলাদেশের রান ৭ উইকেটে ২০৫। ১৭১ বলে ১০০ রানে ব্যাট করছেন হৃদয়। ১৪ বলে ১ রানে খেলছেন তাইজুল।
বাংলাদেশ এখনও ১৫১ রানে পিছিয়ে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









