বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এতে দলে ডাক পেয়েছেন ছয় নতুন মুখ।
বাঁ-হাতি পেসার শাহীন শাহ আফ্রিদীর নেতৃত্বে ওয়ানডে দলে ডাক পাওয়া ছয় নতুন মুখ হলেন আব্দুল সামাদ, মাজ সাদাকাত, মুহাম্মদ গাজী ঘোরি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান ও শামিল হুসেইন। তবে দল থেকে বাদ পড়েছে সাবেক ওয়ানডে অধিনায়ক বাবর আজম।
অধিনায়ক হিসেবে শাহিন শাহ আফ্রিদীর এটা দ্বিতীয় ওয়ানডে এ্যাসাইনমেন্ট। প্রথমবার তার নেতৃত্বে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে ২-১ ব্যবধানে পরাজিত করেছিল পাকিস্তান।
এ পর্যন্ত ৩৯টি ওয়ানডেতে পাকিস্তান-বাংলাদেশ একে অপরের মোকাবেলা করেছে। এর মধ্যে পাকিস্তান জিতেছে ৩৪টিতে, আর টাইগারদের জয় ৫টিতে।
পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড :
শাহিন শাহ আফ্রিদী (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসেইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটরক্ষক), সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলি আগা ও শামিল হুসেইন।
সূচী :
১১ মার্চ : ১ম ওয়ানডে, শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা
১৩ মার্চ : ২য় ওয়ানডে, শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা
১৫ মার্চ : ৩য় ওয়ানডে, শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









