শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

নিউজিল্যান্ড ২-১ দক্ষিণ আফ্রিকা

প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ০৭:৫২ পিএম

আপডেট: ২০ মার্চ ২০২৬, ০৭:৫২ পিএম

নিউজিল্যান্ড ২-১ দক্ষিণ আফ্রিকা

নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত ৫ ম্যাচের সিরিজে তৃতীয় টি–টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ২২ বল ও ৮ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে কিউইরা।

শুক্রবার (২০ মার্চ) অকল্যান্ডের ইডেন পার্কে টসে জিতে আগে ফিল্ডিং নেন স্বাগতিক অধিনায়ক স্যান্টনার।

প্রোটিয়ারা পাওয়ার প্লে-তে ৪১ রান তুললেও ৩ উইকেট হারিয়ে ফেলে। পরের কোনো ব্যাটসম্যান আর তেমন সুবিধা করতে পারেননি।

দক্ষিণ আফ্রিকার দুজন ব্যাটসম্যানের ব্যাট থেকে ২০ রানের বেশি আসে—১৯ বলে ২৩ রান করেছেন জর্জ লিন্ডা। আর শেষ দিকে ২০ বলে ২৬ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন নাকোবানি মোকোয়েনা।

লকি ফার্গুসন, মিচেল সান্টনার-বেন সিয়ার্সদের দুর্দান্ত বোলিংয়ে তৃতীয় টি–টুয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ১৩৬ রানে আটকে রাখে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের রান তাড়া সহজ করে দিয়ে যান দুই ওপেনার। ১১তম ওভারের শেষ বলে গিয়ে যখন ডেভন কনওয়ে ও টম ল্যাথামের এই জুটি ভাঙে, ততক্ষণে ১ উইকেট হারিয়ে ৯৬ রান তুলে ফেলেন তারা। ২৬ বলে ৩৯ রান করে কেশব মহারাজের বলে আউট হন কনওয়ে।

তবে ল্যাথাম দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। ৭ চার ও ২ ছক্কার ইনিংসে তার ব্যাট থেকে ৫৫ বলে আসে ৬৩ রান।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.