বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

টি২০ থেকে ছিটকে গেলেন টম ল্যাথাম

প্রকাশিত: ২২ মার্চ ২০২৬, ০৭:১৮ পিএম

আপডেট: ২২ মার্চ ২০২৬, ০৭:১৮ পিএম

টি২০ থেকে ছিটকে গেলেন টম ল্যাথাম

ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ড দলের উইকেটরক্ষক-ব্যাটার টম ল্যাথাম।

রবিবার (২২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে নিউজিল্যান্ড ক্রিকেট এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

গত ২০ মার্চ ইডেন পার্কের তৃতীয় ম্যাচে ব্যাটিংয়ের সময় প্রোটিয়া ফাস্ট বোলর এনকোবানি মোকোয়েনার বলে বৃদ্ধাঙ্গুলিতে চোট পান ল্যাথাম।

ল্যাথামের স্থানে চতুর্থ ম্যাচে ডান-হাতি ব্যাটার টম ব্লান্ডেল দলে অন্তর্ভূক্ত হয়েছ্নে। টপ অর্ডার ও উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন ব্লান্ডেল।

রোটেশনাল নীতির অংশ হিসেবে শেষ দুই ম্যাচের জন্য নিউজিল্যান্ডের অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছিল ল্যাথামকে। প্রথম তিন ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন মিচেল স্যান্টনার। ল্যাথ্যামের অনুপস্থিতিতে অল-রাউন্ডার জিমি নিশামের অধিনায়কত্ব করার কথা রয়েছে। তৃতীয় টি২০ ম্যাচে জয়ী হয়ে নিউজিল্যান্ড বর্তমানে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.