পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে নিউজিল্যান্ডকে ১৯ রানে হারিয়ে ২-২ ব্যবধানে সিরিজ সমতায় ফিরেছে প্রোটিয়ারা। এর ফলে সিরিজের শেষ ম্যাচটি দুই দলের জন্যই এখন অলিখিত ফাইনাল।
রবিবার (২২ মার্চ) ওয়েলিংনটনে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কেশব মহারাজ।
প্রথমে ব্যাট করতে নেমে কোনো রান না করেই সাজঘরের ফিরে যান ওপেনার উইয়ান মুল্ডার। শুরুর ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে ৮১ রানের জুটি গড়েন ওপেনার টনি জর্জি ও কনোর এস্থারহুইজেন। ২১ বলে ২৩ রান করে আউট হন জর্জি। এ দিকে ফিফটির দেখা পেয়েছেন কনোর। আউট হওয়ার আগে তিনি করেন ৫৭ রান।
এছাড়া রুবেন হারমান ২৮, ডিয়ান ফরেস্টার ১৯, জেসন স্মিথ ১৯ ও জর্জ লিন্ডে ১৪ রান করেন। এতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডের হয়ে কাইল জেমিসন সর্বোচ্চ দুটি উইকেট নেন।
১৬৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। ৫ বলে ৯ রান করে আউট হন ক্যাটেন ক্লার্ক। আরেক ওপেনার টিম রবিনসন আউট হওয়ার আগে করেন ৩২ রান। আর দ্বিতীয় উইকেটে নেমে ১৬ বল খেলে ২৬ রান করেন ড্যান ক্লেভার।
এরপর দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি নিউজিল্যান্ড। নিয়মিত বিরতিতে হারাতে থাকে উইকেট। শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি কেউই। ৭ বল বাকী থাকতেই ১৪৫ রানে গুটিয়ে যায় কিউইরা। দক্ষিণ আফ্রিকার হয়ে জেরাল্ড কোয়েৎজি তিনটি উইকটে নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









