দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। তিনি জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কোটায় পরিচালক হয়েছিলেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
ইয়াসির বলেন, ‘হ্যাঁ, পরিচালকের (বিসিবি) পদত্যাগ করেছি। আজকে সকালেই পদত্যাগ পত্র জমা দিয়েছি। তবে আর কেউ করেছে কি না, জানা নেই।’
পদত্যাগের কারণ জানতে চাইলে ইয়াসির বলেন, ‘ব্যক্তিগত কারণেই এই সিদ্ধান্ত, এর বাইরে অন্য কিছু না।’
গত কয়েক সপ্তাহে বিসিবির একাধিক পরিচালক পদত্যাগ করেছেন। ইয়াসির বিসিবিতে থাকাকালে লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









