শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বাবর আজমের ফিফটির ‘সেঞ্চুরি’

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পিএম

আপডেট: ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পিএম

বাবর আজমের ফিফটির ‘সেঞ্চুরি’

টি-টোয়েন্টি ক্রিকেটে ফিফটির সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করলেন পাকিস্তানের বাবর আজম। বিশ্বের চতুর্থ ব্যাটার হিসেবে এই রেকর্ডের মালিক হন তিনি।

বুধবার (১৫ এপ্রিল) পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৫১ বলে অপরাজিত ৭১ রানের ইনিংসের সুবাদে ৩৫৪ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ফিফটির সেঞ্চুরির নজির গড়েন পেশাওয়ার জালমি অধিনায়ক বাবর।

বাবরের আগে ফিফটির সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, ভারতের বিরাট কোহলি এবং ইংল্যান্ডের জশ বাটলার।

টি-টোয়েন্টি ক্রিকেটে ওয়ার্নার ৪৩৬ ম্যাচে ১১৬টি, কোহলি ৪১৯ ম্যাচে ১০৭টি ও বাটলার ৪৯৭ ম্যাচে ১০০টি হাফ-সেঞ্চুরি হাঁকান।

গত রোববার চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম ম্যাচে লক্ষ্মৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ৩৭ বলে অনবদ্য ৬০ রান করে ক্যারিয়ারে ফিফটির সেঞ্চুরি পূর্ণ করেন বাটলার।

পিএসএলের প্রথম ব্যাটার হিসেবে সদ্য ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন বাবর। পিএসএলের ১৯তম ম্যাচে লাহোর কালান্দার্সের বিপক্ষে ৪০ বলে ৪৩ রানের ইনিংস খেলার পথে ৪ হাজার রান পূর্ণ করেন তিনি।

এখন পর্যন্ত পিএসএলে ১০৬ ম্যাচের ১০৪ ইনিংসে ২ শতক ও ৩৮টি হাফ-সেঞ্চুরিতে ৪০৯৩ রান করেছেন বাবর।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.