শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

পাকিস্তান ও অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সূচি প্রকাশ

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬, ১০:২৯ পিএম

আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬, ১০:২৯ পিএম

পাকিস্তান ও অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সূচি প্রকাশ

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চলতি মাসের শেষ সপ্তাহে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজের সূচি ঘোষণা করেছে।

বুধবার (১৪ জানুয়ারি) প্রকাশিত সূচি অনুযায়ী দুই দলের মধ্যকার সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের ঐতিহ্যবাহী গাদ্দাফি স্টেডিয়ামে।

আগামী ২৯ ও ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি, মাঠে গড়াবে পাকিস্তান-অস্ট্রেলিয়ার মধ্যকার এই টি-টোয়েন্টি লড়াই। পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ক্রিকেট দল ২৮ জানুয়ারি লাহোরে পৌঁছাবে। প্রতিটি ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়।

পিসিবি আরও জানিয়েছে, ২০২৬ সালে অনুষ্ঠিতব্য আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজ দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তুতির মঞ্চ। বিশ্বকাপে পাকিস্তান খেলবে গ্রুপ ‘এ’-তে এবং অস্ট্রেলিয়া রয়েছে গ্রুপ ‘বি’-তে।

পিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সুমাইর আহমেদ সৈয়দ এবারের সিরিজ সম্পর্কে বলেন, ‘লাহোরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে স্বাগত জানাতে আমরা মুখিয়ে আছি। পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের জন্য এটি বছরের শুরুতেই এক দারুণ আয়োজন। বিশ্বকাপের আগে দুই দলই এখানে নিজেদের প্রস্তুতির শেষ ছোঁয়া দেবে। আমি সমর্থকদের আহ্বান জানাব, তারা যেন মাঠে এসে উভয় দলকে সমর্থন জানান।’

তিনি আরও যোগ করেন, ২০২২ সালের পর থেকে গাদ্দাফি স্টেডিয়াম অস্ট্রেলিয়ার জন্য একটি পরিচিত ভেন্যুতে পরিণত হয়েছে। এখানে তারা ইতোমধ্যে একটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে।

সিরিজ সূচি: (বাংলাদেশ সময়)
প্রথম টি-টোয়েন্টি: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি - বিকেল ৫টা।
দ্বিতীয় টি-টোয়েন্টি: শনিবার, ৩১ জানুয়ারি - বিকেল ৫টা।
তৃতীয় টি-টোয়েন্টি: রবিবার, ১ ফেব্রুয়ারি - বিকেল ৫টা।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.