রবিবার, ০৩ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

রিয়াল মাদ্রিদে ফিরছেন ক্রুস

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ১২:১০ পিএম

আপডেট: ৩০ এপ্রিল ২০২৬, ১২:১০ পিএম

রিয়াল মাদ্রিদে ফিরছেন ক্রুস

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে আবারও ফিরতে পারেন কিংবদন্তি জার্মান মিডফিল্ডার টনি ক্রুস। স্পেনের বেশ কয়েকটির গণমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদনে জানা গেছে, ক্লাবটির সঙ্গে তার প্রত্যাবর্তন নিয়ে আনুষ্ঠানিক আলোচনা চলছে।

তবে ৩৬ বছর বয়সী এই জার্মান তারকা আবার খেলোয়াড় হিসেবে মাঠে ফিরছেন না। বরং তাকে ক্লাবের ক্রীড়া কাঠামোর অংশ হিসেবে যুক্ত করার পরিকল্পনা করছে রিয়াল মাদ্রিদ।

ভ্যালদেবেবাসে (ক্লাবের ট্রেনিং কমপ্লেক্স) তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

২০২৪ সালে উয়েফা চ্যাম্পিয়নস লিগ জয়ের পর বুটজোড়া তুলে রাখেন ক্রুস। তবে তার বিদায়ের পর থেকেই বড় শিরোপা জয়ে খরা চলছে রিয়ালের।

এই মৌসুমে একাধিকবার তাকে সান্তিয়াগো বার্নাব্যুতে দেখা গেছে। পাশাপাশি তিনি নিজের একাডেমি পরিচালনা এবং ভাই ফেলিক্স ক্রুসের সঙ্গে পডকাস্ট নিয়েও ব্যস্ত রয়েছেন।

রিয়াল মাদ্রিদে তার সম্ভাব্য ভূমিকা এখনো নির্দিষ্ট হয়নি।ক্লাবটি তাকে জিনেদিন জিদানের মতো উপদেষ্টা বা অ্যাম্বাসেডর হিসেবে ব্যবহার করতে পারে। পাশাপাশি স্কোয়াড পরিকল্পনা, ট্রান্সফার নীতি ও ট্রেনিং গ্রাউন্ডে সহায়তামূলক ভূমিকাও রাখতে পারেন তিনি।

বর্তমানে ক্লাবের ট্রান্সফার ও ক্রীড়া সিদ্ধান্তে প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজকে সহায়তা করছেন সান্তিযাগো সোলারি, জুনি ক্যালফাত ও হোসে অ্যাঞ্জেল সানচেজ। তবে ক্রুস যুক্ত হলে এই কাঠামো আরো শক্তিশালী হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.