সহায়ক কন্ডিশনে পাকিস্তানের শুরুটা ছিল দারুণ। দ্রুতই মিলেছিল নাজমুল হোসেন শান্তর উইকেট। তবে এরপর ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। মুশফিকুর রহিম ও লিটন দাসের জুটিতে পাকিস্তানকে বড় লক্ষ্য দেওয়ার পথে এগিয়ে যাচ্ছে স্বাগতিকরা।
প্রথম দিনের লাঞ্চের সময় ৫৩ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ২০৩। লিড এখন ২৪৯ রান।
প্রথম সেশনে শান্তর উইকেট হারিয়ে ৯৩ রান যোগ করেছে বাংলাদেশ।
দায়িত্বশীল ব্যাটিংয়ে ৮০ বলে দুই চার ও এক ছক্কায় ৩৯ রানে ব্যাট করছেন মুশফিক। সাবলীল ব্যাটিংয়ে ৮৮ বলে তিন চারে ৪৮ রানে খেলছেন লিটন।
বাংলাদেশের সফলতম টেস্ট ব্যাটসম্যানের সঙ্গে প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান লিটনের জুটিতে ১৩৬ বলে এসেছে ৮৮ রান।
লিটন ৪৮ ও মুশফিক ৩৯ রানে অপরাজিত। আজ সকালের সেশনে ২৬.২ ওভারে ১ উইকেট হারিয়ে ৯৩ রান তুলেছে বাংলাদেশ।
লিডকে আরও বড় করতে আজ সকালে সেশনে ভালো শুরুর বিকল্প ছিল না বাংলাদেশের জন্য। নাজমুলের উইকেট দ্রুত হারিয়ে ধাক্কা খেলেও লিটন ও মুশফিক মিলে বড় জুটি গড়ে ঘাটতিটুকু পুষিয়ে দিয়েছেন। এখন দ্বিতীয় সেশনেও ভালো ব্যাট করতে হবে বাংলাদেশকে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ২৭৮
পাকিস্তান ১ম ইনিংস: ২৩২
বাংলাদেশ ২য় ইনিংস: ৫৩ ওভারে ২০৩/৪
২৪৯ রানে এগিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









