সিলেট টেস্টে সময়ের কোনো অভাব নেই। পাকিস্তানের ১০ উইকেট নেওয়ার জন্য ১৮০ ওভার পাচ্ছে বাংলাদেশ। রান তাড়ায় বিশ্ব রেকর্ড গড়তে পাকিস্তানও পাচ্ছে দুই দিন সময়।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার চতুর্থ দিনের খেলা শুরু হয় সকাল ১০টায়।
তৃতীয় দিন শেষ বেলায় ২ ওভার ব্যাটিং করে কোনো রান করতে পারেনি পাকিস্তান। জয়ের জন্য এখনও ৪৩৭ রান চাই সফরকারীদের।
টেস্ট ক্রিকেটের প্রায় দেড় বছরের ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়ায় জয়ের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের। ২০০৩ সালে অ্যান্টিগায় ৪১৮ রান তাড়ায় জিতেছিল তারা ৩ উইকেটে। পাকিস্তানকে তাই জিততে হলে রেকর্ড নতুন করে লিখতে হবে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ২৭৮
পাকিস্তান ১ম ইনিংস: ২৩২
বাংলাদেশ ২য় ইনিংস: ৩৯০
পাকিস্তান ২য় ইনিংস: (লক্ষ্য ৪৩৭) ২ ওভারে ০/০ (আজান ০*, ফাজাল ০*; তাসকিন ১-১-০-০, শরিফুল ১-১-০-০)
লাইভ ব্লগে স্বাগত
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিলেটে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









