ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী
৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের দেওয়া হবে হামের টিকাদেশে হামের প্রকোপ বেড়ে যাওয়ায় রোববার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে ১৮টি জেলার ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের হামের টিকা প্রদান করা হবে।