সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

আবারও বায়ুদূষণে শীর্ষে ঢাকা

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪০ এএম

আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৩ এএম

আবারও বায়ুদূষণে শীর্ষে ঢাকা

আজ এই ছুটির দিনে বায়ুদূষণের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

তালিকার শীর্ষে অবস্থান করা ঢাকার দূষণ স্কোর ২৯৮ অর্থাৎ এখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর। পাকিস্তানের লাহোরের দূষণ স্কোর ২১১ অর্থাৎ অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

এরপরে রয়েছে ভারতের দিল্লি। এই শহরটির দূষণ স্কোর ১৮৬ অর্থাৎ সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.