শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ঈদের ছুটিতে ফাঁকা ঢাকা, তবু কমেনি বায়ুদূষণ

প্রকাশিত: ২২ মার্চ ২০২৬, ১১:৩৮ এএম

আপডেট: ২২ মার্চ ২০২৬, ১১:৫৮ এএম

ঈদের ছুটিতে ফাঁকা ঢাকা, তবু কমেনি বায়ুদূষণ

ঈদুল ফিতর উদযাপনে নাড়ির টানে বাড়ি ফিরেছেন রাজধানীতে বসবাস করা লাখ লাখ মানুষ। যে কারণে রাজধানী ঢাকা এখন শুধুই ফাঁকা। নেই যানবাহনের দাপট। কলকারখানাও বন্ধ। তারপরও বিশ্বের ১২৩ শহরের তালিকায় বায়ুদূষণে শীর্ষ ৬ নম্বরে উঠে এসেছে রাজধানী।

রোববার (২২ মার্চ) সকাল সাড়ে ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা যায়।

সবার ওপরে আছে প্রতিবেশী ভারতের দিল্লি। শহরটির বাতাসের মানের স্কোর ১৯৪ যা নাগরিকদের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। পাশাপাশি ১৬২ স্কোর নিয়ে তালিকার শীর্ষ ২ নম্বরে অবস্থান করছে চীনের বেইজিং। বাতাসের এই মানও নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’। এছাড়া ১৬১ স্কোর নিয়ে তালিকার শীর্ষ ৩ নম্বরে আছে পাকিস্তানের লাহোর।

অন্যদিকে রোববার সকালে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ ৬ নম্বরে অবস্থান করছে ঢাকা, স্কোর ১৪৪। বাতাসের এই মান সংবেদনশীল গোষ্ঠীর মানুষদের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। এই অবস্থায় জানালা বন্ধ রাখার পাশাপাশি রাজধানীবাসীদের ঘরের বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে আইকিউএয়ার।

এদিকে রোববার সকালে রাজধানীর ১০ এলাকায় বায়ুদূষণ সবচেয়ে বেশি। এই এলাকাগুলো হলো- পুরান ঢাকার বেচারাম দেউড়ি (১৬৩), সাগুপ্তা (১৬০), মাদানী এভিনিউয়ের বে’জ এইজ ওয়াটার আউটডোর (১৫৬), ইস্টার্ন হাউজিং (১৫৫), মিরপুরের দক্ষিণ পল্লবী (১৫২), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৩৪), বারিধারা পার্ক রোড (১৩১), গুলশান লেক পার্ক (১৩১), উত্তর বাড্ডার আবদুল্লাহবাগ (১২৬) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুকাররাম ভবন এলাকা (৩৮)।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.