উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে নর্থ সাউথ গ্রুপের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী। গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা অপু বিশ্বাস উপস্থিত থেকে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং প্রকল্পের সাইট অফিসের ভিত্তিস্থাপন করেন।
শুক্রবার (৯ অক্টোবর) নর্থ সাউথ গ্রীণ সিটিতে দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাইদুল ইসলাম সাজু।
দিনব্যাপী এই আয়োজনে ছিল সুলভ মূল্যে বর্ষসেরা ছাড়ে প্লট, ফ্ল্যাট এবং কক্সবাজারে হোটেল শেয়ার কেনা ও বুকিংয়ের সুবর্ণ সুযোগ। পাশাপাশি অতিথি আপ্যায়ন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান পরিবেশন করেন দেশসেরা শিল্পীরা। অনুষ্ঠানে বর্ষসেরা কর্মীদের সম্মাননা দেয় নর্থ সাউথ গ্রুপ।

অনুষ্ঠানে বর্ষসেরা কর্মীদের সম্মাননা দেয় নর্থ সাউথ গ্রুপ
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ সাউথ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ আলী খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল হোসেন খান, পরিচালক বাবুল মিয়া, সিইও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহফুজুর রহমান, দৈনিক এদিনের নির্বাহী সম্পাদক খন্দকার মোজাম্মেল হক, উপ-সম্পাদক (বার্তা) মাহবুব কবীর, ব্যবস্থাপনা সম্পাদক শহীদ রানা, পরিকল্পনা সম্পাদক অচিন্ত্য চয়ন, প্রধান প্রতিবেদক মোহাম্মদ আকতার হোসেন, নর্থ সাউথ গ্রুপের পরিচালক (প্রশাসন) কর্নেল (অব.) শফিউল আলম খানসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা।
নর্থ সাউথ গ্রুপের চেয়ারম্যান সাইদুল ইসলাম সাজু বলেন, ‘‘নর্থ সাউথ গ্রুপ শুধু আবাসন নির্মাণ করে না, মানুষের স্বপ্নকে বাস্তবের ছোঁয়া দেয়। আগামী দিনে নর্থ সাউথ গ্রুপ আরও দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব আবাসন প্রকল্পে বিনিয়োগ করবে, যাতে কম খরচে আধুনিক নাগরিক সুবিধাসহ স্বপ্নের আবাসন বাস্তবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়।’’

নর্থ সাউথ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ আলী খান
নর্থ সাউথ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ আলী খান বলেন, ‘‘দেশের আবাসন শিল্পে যেখানে আস্থা, সময়মতো প্লট/ফ্ল্যাট হস্তান্তর এবং মানসম্মত নির্মাণ সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেখানে ৫ বছরের অভিজ্ঞতা নিয়ে নর্থ সাউথ গ্রুপ এখন একটি প্রতিষ্ঠিত ও নির্ভরযোগ্য ব্র্যান্ড। ভবিষ্যতের পরিকল্পনায় রয়েছে দীর্ঘমেয়াদি উন্নয়ন চিন্তারই প্রতিফলন।’’ নতুন প্রকল্প, বিস্তৃত বিনিয়োগ এবং সরকারি সংস্থার সঙ্গে অংশীদারির মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের নগরায়ণ ও অবকাঠামো খাতে আরও বড় অবদান রাখবে—এমনটাই আশা করছেন তিনি। দেশের দীর্ঘমেয়াদি নগর উন্নয়ন, অবকাঠামোর প্রসার এবং পরিকল্পিত নগরায়ণে আরও বড় ভূমিকা রাখাই নর্থ সাউথ গ্রুপের লক্ষ্য।
নর্থ সাউথ গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল হোসেন খান বলেন, ‘‘২০১৯ সালে যাত্রা শুরু করেছিল নর্থ সাউথ গ্রুপ—আবাসন খাতে এক নতুন স্বপ্ন নিয়ে। তখন থেকে নিন্ম ও মধ্যবিত্ত শ্রেণির জন্য আধুনিক সুযোগ-সুবিধা ও মানসম্পন্ন আবাসন গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে চলছে প্রতিষ্ঠানটি। আজ এটি দেশের অন্যতম শীর্ষ আবাসন প্রতিষ্ঠান। মাত্র ৫ বছরেই দেশের আবাসন খাতে সাফল্যের গল্প বুনছে নর্থ সাউথ গ্রুপ। পথচলার পর থেকে প্রতিষ্ঠানটির অভিজ্ঞতা, অর্জন ও স্বকীয়তার ধারাবাহিকতায় শক্ত অবস্থান ধরে রেখেছে। যাত্রা শুরুর পর প্রতিষ্ঠানটি আবাসিক ও বাণিজ্যিক স্থাপনায় উচ্চ মান, নিরাপত্তা ও সময়মতো প্রকল্প হস্তান্তর করছে। এ কারণে দেশের অন্যতম নির্ভরযোগ্য ব্র্যান্ড হয়ে উঠেছে। সময়ের সঙ্গে ব্যবসায়িক কাঠামো ও কার্যক্রম বিস্তৃত হতে থাকায় গড়ে ওঠে নর্থ সাউথ গ্রুপ।’’
তিনি আরও বলেন, ‘‘প্রতিষ্ঠার পর থেকেই নীতিনিষ্ঠা, মান ও গ্রাহকসেবাকে অগ্রাধিকার দিয়ে আধুনিক রিয়েল এস্টেট উন্নয়নে কাজ করে আসছে প্রতিষ্ঠানটি। রাজধানীর পাশেই বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় শহর পরিকল্পনা, নাগরিক সুবিধা এবং নিরাপদ আবাসন তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি।’’

দৈনিক এদিনের নির্বাহী সম্পাদক খন্দকার মোজাম্মেল হক
দৈনিক এদিনের নির্বাহী সম্পাদক খন্দকার মোজাম্মেল হক বলেন, ‘‘একটি আবাসন প্রকল্পের মূল শক্তি তার গ্রাহক। এখানে এসে গ্রাহকদের সরব উপস্থিতি দেখে মনে হচ্ছে নর্থ সাউথ গ্রুপ সফল। বিপুল সংখ্যক গ্রাহকের উপস্থিতি এবং প্লট বুকিং প্রমাণ করে নর্থ সাউথ গ্রুপ গ্রাহকদের আস্থা অর্জন করতে পেরেছে।’’
দিনব্যাপী উৎসবমুখর আয়োজনে গ্রাহক-শুভানুধ্যায়ী, আমন্ত্রিত আতিথি ও কর্মকর্তা-কর্মচারীদের সরব উপস্থিতিতে আয়োজনটি ছিল প্রাণবন্ত ও আবেগঘন।

আয়োজনে উপস্থিত গ্রাহক-শুভানুধ্যায়ী, আমন্ত্রিত আতিথি ও কর্মকর্তা-কর্মচারীগণ
দিনশেষে আয়োজকরা বলেন, এ উদযাপন শুধু প্রতিষ্ঠাবার্ষিকী নয়, বরং আমাদের পাশে থাকা প্রতিটি মানুষের প্রতি কৃতজ্ঞতার প্রকাশ। আগামী দিনে আবাসন খাতে ইতিবাচক পরিবর্তনের অঙ্গীকার নিয়েই আমরা এগিয়ে যাব।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









