আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে প্রথম ইনিংসে ৪১ ওভারে ২০০ রান পেরিয়েছে বাংলাদেশ।
আবুধাবিতে শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে তানজিদ হাসান ও সাদমান ইসলাম মিলে গড়েন শতরানের জুটি। ৭১ বলে ৮৩ রান করে তানজিদ ফিরলেও নিজের ইনিংস এগিয়ে নিচ্ছিলেন সাদমান।
এর আগে ৫ রানে জীবন পেয়েছিলেন এই ওপেনার। হাশমতউল্লাহ শহীদির ক্যাচ মিসের সুযোগ কাজে লাগিয়ে তুলে নেন ফিফটি। টেস্ট ক্যারিয়ারে এটি তাঁর নবম পঞ্চাশোর্ধ ইনিংস। তবে ফিফটির পর ইনিংসটি আরও বড় করার সুযোগ থাকলেও ৬৭ রানেই থামতে হয়েছে তাকে।
ফলে, বড় ইনিংসের সুযোগ পেয়েও সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিম ও সাদমানের। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ৬৭ রান করে ফিরেছেন বাংলাদেশের এই ওপেনার। তবে তার বিদায়ের পরও ব্যাট হাতে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ।
সাদমানের বিদায়ের পর ইনিংস সামলাচ্ছেন মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২০২ রান। মুমিনুল ৫৬ বলে ৩১ রান নিয়ে অপরাজিত আছেন। অন্য প্রান্তে শান্ত অপরাজিত ৯ বলে ১২ রানে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









