ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তন আগামী ২ ফেব্রুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে। সমাবর্তনে অংশগ্রহণের নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ৫ থেকে ২০ নভেম্বর। নিবন্ধন ফি ৫ হাজার ও সনদ ফি ১ হাজার টাকা নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রবিবার (১৮ অক্টোবর) সমাবর্তনের নিবন্ধন উপকমিটির আহ্বায়ক ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান এ তথ্য জানান।
তিনি বলেন, ২০১২-১৩ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) এবং ২০১৫-১৬ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থীরা সমাবর্তনে অংশ নিতে পারবেন। অতিথিদের জন্য নিবন্ধন ফি পরে নির্ধারণ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, সমাবর্তন আয়োজনের জন্য ইতোমধ্যে ২২টি উপকমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সমন্বয় ও তদারকিতে কেন্দ্রীয় সেল গঠনের পরিকল্পনাও রয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, সমাবর্তন সুষ্ঠুভাবে আয়োজন করতে বিভিন্ন কমিটির মাধ্যমে প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









