নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা।
রবিবার (১৮ অক্টোবর) সকালে ফুলবাড়িয়া প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য দেন প্রেস ক্লাবের সহসভাপতি মো. আবুল কালাম, সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিম, সাংবাদিক আল আমিন, হাফিজুল ইসলাম স্বপন ও হেলাল উদ্দিন উজ্জ্বলসহ অন্যরা।
বক্তারা বলেন, সাংবাদিক আলিফ ফকির মাদক কারবার, সীমান্তে চোরাচালান ও বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের হামলা, মামলা ও নির্যাতনের শিকার হওয়া স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক।
তারা আলিফ হত্যাসহ সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









