রাজধানীর শ্যামপুর থানা এলাকা থেকে দুইটি অবৈধ বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২১ রাউন্ড গুলিসহ মো. আজগর আলী ওরফে ভোলা (৫৫) এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি- লালবাগ বিভাগ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) শ্যামপুর থানাধীন পশ্চিম ধোলাইপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে ডিএমপির খিলগাঁও থানায় একটি অস্ত্র আইনে ও ঢাকার সাভার থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









