রাজধানীর যাত্রাবাড়ি মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মো. বিল্লাল (৩২) নামে এক রিকশাচালক আহত হয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ি মোড়ে এ ঘটনা ঘটে।
যাত্রাবাড়ি থানার ওসি রাজু আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।”
কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে ওসি বলেন, “এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









