রাজধানীর মিরপুরে সন্ধ্যার পর পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) মিরপুর-১১ ও মিরপুর-১ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে।
সবশেষ সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর-১ নম্বর মোড়ে অভিজাত পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে।
তবে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানিয়েছেন, বাসটিতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল।
ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, বাসটির পেছনের দিকে আগুন জ্বলছে। এ সময় বাইরে থেকে কয়েকজন পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। তবে বাসটিতে আগুন লাগার কোনো তথ্য ফায়ার সার্ভিসের কাছে নেই।
মিরপুর থানার ওসি হাফিজুর রহমান বলেন, ‘‘কে বা কারা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। তবে বাসটি পোড়েনি। এ বিষয়ে আমরা কাজ করছি।’’

এর আগে সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস জানায়, চলন্ত অবস্থায় যান্ত্রিক ত্রুটির কারণে বাসটিতে আগুন লাগে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









