ময়মনসিয়হের মুক্তাগাছায় এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষা-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মুক্তাগাছা বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) শহরের নন্দীবাড়ি অডিটোরিয়ামে এক জমকালো আয়োজনের মাধ্যমে এ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের মাননীয় সংসদ সদস্য ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জনাব জাকির হোসেন বাবলু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, আজকের এই মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির প্রকৃত সম্পদ। তাদের মেধা, মনন ও নীতি-নৈতিকতাকে কাজে লাগিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি তিনি ভবিষ্যতে উচ্চশিক্ষা ও কর্মজীবনে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
একই সাথে তিনি শিক্ষকদের উদ্দেশ্যে মানসম্মত শিক্ষা প্রদান, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করা এবং দৃঢ় নৈতিক মূল্যবোধ গঠনের বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় শিক্ষক, কৃতি শিক্ষার্থী এবং তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









