বুধবার, ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

রাঙ্গাবালীতে পল্লী চিকিৎসকের বাড়িতে ডাকাতি, গ্রেপ্তার ১

প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৬:২৪ পিএম

আপডেট: ২০ মে ২০২৬, ০৬:২৪ পিএম

রাঙ্গাবালীতে পল্লী চিকিৎসকের বাড়িতে ডাকাতি, গ্রেপ্তার ১

পটুয়াখালীর রাঙ্গাবালীতে গভীর রাতে এক পল্লী চিকিৎসক মো. রাসেল হাওলাদারের (৫২) বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (১৯ মে) দিবাগত গভীররাতে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের গহিনখালী গ্রামে এ ঘটনা ঘটে। পরে বুধবার (২০ মে) দুপুরে রাঙ্গাবালী থানায় এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়। 

মামলায় প্রধান অভিযুক্ত হিসেবে ওই গ্রামের মো. রুবেল (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎জানা গেছে, ভুক্তভোগী রাসেল হাওলাদার গহিনখালী গ্রামের বাসিন্দা। তিনি বাড়ির সামনে একটি ফার্মেসি পরিচালনা করেন।

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন রাসেল। রাত আনুমানিক আড়াইটার দিকে বসতঘরের ভেতরে শব্দ পেয়ে তার ঘুম ভেঙে যায়।

‎এ সময় তিনি ঘরের ভেতরে কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে দেখতে পান। ডাকচিৎকার করলে হামলাকারীরা তার হাত-পা ও চোখ বেঁধে ফেলে। ধারালো অস্ত্র দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এবং লোহার রড দিয়ে আঘাত করে তাকে আহত করে। তার স্ত্রী রিনা বেগম চিৎকার করলে তাকেও বেঁধে রাখা হয়।

‎পরে দুর্বৃত্তরা স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য আট লক্ষাধিক টাকা।

‎ঘটনার পর হামলায় আহত ব্যবসায়ী রাসেল হাওলাদারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে বলে জানায় তার পরিবার।

‎এ ঘটনায় ভুক্তভোগী রাসেলের ভাই হাসনাইন আহম্মেদ রাব্বী বাদী হয়ে বুধবার দুপুরে রাঙ্গাবালী থানায় মামলা দায়ের করেন। 

‎এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি (তদন্ত) ইলিয়াছ হোসেন মুন্সি বলেন, “ঘটনার পরপরই অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়। পরে তাকে প্রধান অভিযুক্ত করে মামলা করা হয়। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কা/রা/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.